Akashmail.com
Dressbazar.com
Itbidding.com
Askbazar.com
Itreel.com
Sromobazar.com
More Directory
পোশাক শিল্পে ১১২ দিন মাতৃত্ব কল্যাণ ছুটি অযৌক্তিক : বিজিএমইএ ‘বাংলাদেশের পোশাক শিল্পে ১১২ দিন মাতৃত্ব কল্যাণ ছুটি অত্যন্ত অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
চলে গেলেন আরবি গানের কিংবদন্তী শিল্পী ওয়ারদা আরবি গানের জগতে কিংবদন্তী শিল্পী ওয়ারদা আলজাজাইরিয়া মারা গেছেন। গত বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বিদ্যুতের ব্যবহার কমান: নাগরিকদের প্রতি জাপান বিদ্যুতের ব্যবহার হ্রাস করতে দেশের বিদ্যুৎ গ্রাহকদের প্রতি আহবান জানিয়েছে জাপান সরকার। এর অংশ হিসেবে আসন্ন গ্রীষ্ম মৌসুমে সম্ভাব্য বিদ্যুৎ সঙ্কট মোকাবেলা করতে বিদ্যুতের ব্যবহার কমপক্ষে ১৫ শতাংশ কমানোর জন্য সব বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের প্রতি আহবান জানিয়েছে কর্তৃপক্ষ।
জাহাঙ্গীর আলমের মরদেহ শনিবার ভোরে ঢাকায় আসছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালনা পর্ষদের সচিব জাহাঙ্গীর আলম এর মরদেহ শনিবার ভোরে ঢাকায় আনা হচ্ছে।
হাসিনা ও খালেদা নিজ নিজ চেয়ারে বসলে মানুষ থাকেন না : কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, শেখ হাসিনা ও খালেদা জিয়া নিজ নিজ চেয়ারে বসলে আর মানুষ থাকেন না। হয়তো পরিবারের সঙ্গে থাকলে তারা মানুষ থাকেন, তারপর আবার আগের মতো হন। তা না হলে নিজেদের খুশিমতো চলে এই দেশের গণতন্ত্র বিপন্ন করতেন না।
জীবননগরে হিটস্ট্রোকে আরও ৫ জনের মৃত্যু চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গত দু’দিনের প্রচণ্ড দাবদাহে আরও ৫ জন মারা গেছে। এরা হলেন, মিনাজপুর গ্রামের লিচুফোন নেছা(৪৫), আন্দুলবাড়িয়ার সোহাগী বেগম(৬৫), হরিহরনগরের মোস্তফা বিশ্বাস (৬০), কাশিপুরের সারু বেগম (৫৫) ও কয়ার সালেহা বেগম (৫২)।
বেআইনি স্ট্যাম্পে কেনা-বেচা হচ্ছে বাংলাদেশি ছিটমহলের জমি! ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত বাংলাদেশি ছিটমহল নলগ্রাম, ফলনাপুর ও জোংরায় জোর করে জমি দখল করে বেআইনি স্ট্যাম্প পেপারে দলিল তৈরি করার একটি চক্র ব্যাপক সক্রিয় হয়ে ওঠেছে।
আইপিএল বিতর্ক: শাহরুখের পাশে মমতা আইপিএল বিতর্কে শাহরুখের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিষয়টি নিয়ে মন্তব্য করা উচিত হবে না বলেও মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে(আইসিএ) তাদের সিদ্ধান্ত পুর্ণবিবেচনার জন্য শুক্রবার অনুরোধ জানিয়েছেন তিনি।
শম্পার হ্যাট্রিকে নড়াইলের জয় ইউসিবি ব্যাংক প্রথম মহিলা হকি প্রতিযোগিতায় শুক্রবার বড় জয় পেয়েছে নড়াইল জেলা। শম্পা বিশ্বাসের হ্যাট্রিকে তারা ১২-০ গোলে উড়িয়ে দেয় মিরপুর নাহার একাডেমিকে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় রোববার আগামী ২০ মে রোববার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রাজধানীর মিরপুরে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার রাজধানীর মিরপুর থানার দক্ষিণ মনিপুরে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
ব্রাদার্স-মোহামেডানের পয়েন্ট ভাগাভাগি গ্রামীণফোন প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
রাজশাহীতে বসুন্ধরা সিমেন্ট শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘বসুন্ধরা সিমেন্ট শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১২।’
ইসরায়েলকে ৭ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে অতিরিক্ত ৭ কোটি ডলার দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘আয়রন ডোম’ নামের একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়নে সহায়তা হিসেবে এই অর্থ দেওয়া হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা।
দামেস্কে বিস্ফোরণ: আল কায়েদাকে দায়ী করলেন বান কি মুন সিরিয়ার রাজধানী দামেস্কে সম্প্রতি পরিচালিত ভয়াবহ বোমা হামলায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুর জন্য আল কায়েদাই দায়ী বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
অর্থের রিজার্ভ কমেছে ম্যানইউ’র ফুটবলারদের পারিশ্রামিক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে অনান্য খরচও। অর্থ সংগ্রহের বিষয়ে তাই নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। কেননা অর্থের রিজার্ভ অর্ধেক কমে গেছে রেডডেভিলসদের।
সরকার বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করছে : নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার হাত ও বুট দিয়ে বিরোধীদলের কণ্ঠরোধের চেষ্টা করছে। তাই সরকারকেই এ ব্যাপারে স্পষ্ট করতে হবে তারা গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে।
লন্ডন অলিম্পিকে উপস্থিত থাকতে চান আহমেদিনেজাদ আসন্ন লন্ডন অলিম্পিক গেমসে ইরানি অ্যাথলেটদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর ব্রিটেনও এ ব্যাপারে অনীহা দেখিয়েছে।
আমি মেসির চেয়ে ভালো: রোনালদো মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। তবুও বোদ্ধাদের মুখে রোনালদো নয়; সেরা মেসি। বিষয়টির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টাইন অধিনায়কের চেয়ে নিজেকে এগিয়ে রেখেছেন রোনালদো।
আফগানিস্তানে তালেবান হামলায় দুই ন্যাটো সেনা নিহত আফগানিস্তানের নারি জেলায় শুক্রবার ন্যাটোর একটি ঘাঁটিতে তালেবানের রকেট হামলায় দুই সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয় জন। ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী বা ইসাফের স্থানীয় মুখপাত্র হতাহতের খবর নিশ্চিত করেছেন।
ভর্তি কোচিং সংস্কৃতির কারণে পিছিয়ে পড়ছেন গ্রামের শিক্ষার্থীরা! বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে চালু থাকা কোচিং সংস্কৃতির কারণে পিছিয়ে পড়ছে গ্রাম ও মফস্বল এলাকার শিক্ষার্থীরা।
রূপনগরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত রূপনগর থানার বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় দুই জন মোটরসাইকেল আরোহী মারা গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ দুঘর্টনা ঘটে।
হত্যা-গুমের রাজনীতি বন্ধ করতে হবে : লেবার পার্টি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, গণতান্ত্রিক কর্মসূচিতে বাঁধা দেওয়ার অতীত ইতিহাস লজ্জাজনক ও কলঙ্কিত। তাই হত্যা-গুমের রাজনীতি বন্ধ করতে হবে।
মালয়েশিয়ার ভিসা আবেদনের ২৪ এজেন্সি নিয়োগআনোয়ারুল করিম, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ২৪টি ভিসা আবেদন জমা নেওয়ার এজেন্সির সংশোধিত তালিকা করেছে বাংলাদেশস্থ মালয়েশিয়ার হাইকমিশন। হাইকমিশন ছাড়াও এসব স্থানে এ সপ্তাহ থেকেই ভিসা আবেদন জমা নেওয়া হচ্ছে।
৫ বছরের জন্য নিষিদ্ধ শাহরুখ কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান আগামী পাঁচ বছর প্রবেশ করতে পারবেন না মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের জন্য বলিউড বাদশাকে এ নিষেধাজ্ঞা দিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
দ্রুত ছিটমহল বিনিময়ে সক্রিয় হলো ভারত সরকার ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করতে দ্রুত ভারতীয় সংসদে সংবিধান সংশোধনী বিল আনতে চলেছে মনমোহন সরকার।
মিয়ানমারের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার হচ্ছে না মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের মেয়াদ আরো বাড়ালেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং সরকারে অনেক সংস্কার আনা সত্ত্বেও দেশটিতে রাজনীতির বিকাশ এখনো ‘অঙ্কুরে’ রয়ে গেছে বলে জানিয়েছেন ওবামা।
শীর্ষ আটে জকোভিচ, ফেদেরার ও নাদাল রোম মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বর্তমান বিশ্বসেরা নোভাক জকোভিচ, সাবেক বিশ্বসেরা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। তবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।
কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়ছে তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে শুক্রবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
স্বপ্ন পূরণের হাতছানি চেলসির চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে জার্মানির বায়ার্ন মিউনিখ। প্রতিযোগিতার ফাইনালে উঠলেও শিরোপা জয়ের স্বাদ পূরণ হয়নি ইংলিশ ক্লাব চেলসির। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শনিবার বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে ব্লুজরা।